ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

নারী বিশ্বকাপ : ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল

বাংলারচিঠিডটকম ডেস্ক : পানামার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে নারী বিশ্বকাপ ফুটবলে যাত্রা শুরু করেছিলো ব্রাজিল। দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই হারের লজ্জা পেয়েছে ব্রাজিল।

২৯ জুলাই গ্রুপ-‘এফ’এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল।

অস্ট্রেলিয়ার ব্রিজবেনে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো ফ্রান্স। ১৭ মিনিটে আনে ইউজেনি লে সমারের গোলে এগিয়ে যায় ফরাসিরা।

৫৮ মিনিটে ডেবিনহার গোলে ম্যাচে ১-১ সমতা আনে ব্রাজিল। ৮৩ মিনিটে অধিনায়ক ওয়েন্ডি রেনার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

এই জয়ে ২ ম্যাচে ১টি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে শেষ ষোলোর পথে এগিয়ে গেল ফ্রান্স। সমানসংখ্যক ম্যাচে ১টি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। ১টি করে ম্যাচ খেলা গ্রুপের অন্য দুই দল জ্যামাইকার আছে ১ পয়েন্ট এবং পানামা এখনও পয়েন্টের খাতা খুলেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে

নারী বিশ্বকাপ : ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল

আপডেট সময় ০৮:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩