ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

তাসকিনের আগুন বোলিংয়ের পরও হারলো বুলাওয়ে ব্রেভস

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশী পেসার তাসকিন আহমেদের আগুন বোলিংয়ের পরও জিম আফ্রো টি-টেন লিগে হারলো বুলাওয়ে ব্রেভস। ২৭ জুলাই রাতে নিজেদের অষ্টম ম্যাচে ডারবান কালান্দার্সের কাছে ৭ রানে হেরেছে ব্রেভস। ম্যাচে ২০ রানে ৩ উইকেট নেন তাসকিন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে বোলিং করতে নামে তাসকিনের ব্রেভস। বল হাতে ম্যাচের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন তাসকিন। তৃতীয় বলে নিউজিল্যান্ডের টিম সেইফার্টকে খালি হাতে এবং শেষ ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারকে ৬ রানে বিদায় করেন তাসকিন।

এরপর নিজের দ্বিতীয় ও শেষ ওভারের দ্বিতীয় বলে আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইকে ৫ রানে শিকার করেন তাসকিন।

তাসকিন তোপে ১৪ রানে ৪ উইকেট হারানোর পরও লড়াকু সংগ্রহ পায় ডারবান। পাকিস্তানের আসিফ আলির ৩২ ও দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডের অপরাজিত ২৮ রানের সুবাদে ১০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে ডারবান। ২ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন তাসকিন।

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ব্রেভস। অস্ট্রেলিয়ার বিউ ওয়েবস্টারের ২১ বলে সর্বোচ্চ ৪০ রানের পরও শেষ অবধি হার এড়াতে পারেনি তারা। ১০ ওভারে ৭ উইকেটে ৯৬ রান করে ম্যাচ হারে তাসকিনের ব্রেভস। ৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ডারবানের জিম্বাবুয়ের পেসার তেন্ডাই চাতারা।

এখন পর্যন্ত এবারের আসরে ৭ ম্যাচে ১১০ রান দিয়ে ১১ উইকেট নিয়েছেন তাসকিন। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

তাসকিনের আগুন বোলিংয়ের পরও হারলো বুলাওয়ে ব্রেভস

আপডেট সময় ০২:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩