ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

বলিউডে অভিষেক হচ্ছে শাকিবের

বাংলারচিঠিডটকম ডেস্ক : এবারের ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি। মুক্তির পরই সিনেমাটি শুধু দেশে নয়, দেশে বাইরের দর্শকদেরও মুগ্ধ করছে। ‘প্রিয়তমা’র রেকর্ড সাফল্যের পর শাকিব খানকে নিয়ে এ দেশের চলচ্চিত্র নির্মাতারা নতুন কিছু করার চিন্তা করছেন। এ ছাড়া শুধু দেশে নয়, তাকে নিয়ে বলিউডে সিনেমা নির্মাণের কথা শোনা যাচ্ছে। শাকিবের বিপরীতে এক হালির বেশি বলিউড নায়িকাদের নাম ভারতীয় মিডিয়ায় এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডে শাকিবের অভিষেক হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায়। শোনা যাচ্ছে, যে নায়িকার সঙ্গে শাকিবের বলিউড যাত্রা হচ্ছে, তার সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই সিনেমার নাম প্রকাশ্যে আনতে চাইছেন না। আগামী সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু হতে যাচ্ছে শুটিং। টানা ৩৫ দিন চলবে সিনেমার দৃশ্য ধারণের কাজ। হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে শাকিবের এ সিনেমা।

একটি বিশেষ সূত্রে জানা গেছে, শাকিবের এ সিনেমার নাম ‘সাইকোপ্যাথ’। অন্য আরেকটি সূত্র বলছে, শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। এছাড়া প্রথমে শোনা গেছে শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউড নায়িকা শেহনাজ গিল। শেহনাজ ছাড়াও বলিউডের অভিনেত্রী প্রাচী দেশাই, নেহা শর্মা ও জারিন খানের সঙ্গে অভিনয়ের কথাও শোনা যাচ্ছে। তবে সিনেমা নাম বা নায়িকা যে-ই হোক শাকিব খানকে বলিউডে দেখার জন্য তার ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন।

এদিকে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এখনও প্রদর্শিত হচ্ছে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এখনো বেশির ভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

বলিউডে অভিষেক হচ্ছে শাকিবের

আপডেট সময় ০৩:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩