ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

শেরপুরে বন্যহাতির অভয়াশ্রম তৈরির ঘোষণা আসছে : বনমন্ত্রী

বক্তব্য রাখেন বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন।ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে বন্যহাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনে জেলার পাহাড়ি অঞ্চলে হাতির জন্য অভয়ারণ্য তৈরির ঘোষণা আসছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি ২২ জুলাই বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি উদ্যানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় কথা জানান।

মন্ত্রী বলেন, অভয়ারণ্য তৈরির সাথে সাথে হাতির চলাচলের করিডোরও চিহ্নিতকরণ করা হবে। বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিয়ে মন্ত্রী এদিন পুকুর ভরাট না করা এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী শাহাবুদ্দিন জানান, বন্যহাতির আক্রমণে মানুষের প্রাণহানী, ঘর-বাড়ি ভাংচুর এবং ফসল নষ্ট হয়েছে। ২০১৪ সাল থেকে এখন অবধি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৯২ লাখ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, উপ-প্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ, পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এবং শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

প্রসঙ্গত, দেশের উত্তরের শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৩৫ কিলোমিটার এলাকা বনাঞ্চল ঘেরা। দীর্ঘদিন যাবত এই বনাঞ্চলে প্রতিনিয়ত হাতি ও মানুষের দ্ব›দ্ব চলে আসছে। দ্বন্দ্বে  কখনও মানুষ বা কখনও হাতি মারা পড়ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

শেরপুরে বন্যহাতির অভয়াশ্রম তৈরির ঘোষণা আসছে : বনমন্ত্রী

আপডেট সময় ০৮:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩