ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

মেলান্দহে জটিল রোগীরা পেলেন আর্থিক সহায়তা

সুবিধাভোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

রোগীদের মাঝে চেক হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আছাদুল ইসলাম ও সমাজকর্মী মো. ইমরান হোসেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়। এতে উপজেলার ২৫ জন রোগীদের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সর্বমোট ১২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

সুবিধাভোগীদের মধ্যে ঘোষেরপাড়া ইউনিয়নের শেফালী বেগম বলেন, আমি অনেক দিন থেকে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে আমার চিকিৎসা হচ্ছিল না। চেক পেয়েছি এখন মনে হচ্ছে চিকিৎসা করাতে পারবো। সেই সাথে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হৃদরোগে আক্রান্ত মাহমুদপুর ইউনিয়নের তোফাজ্জল হোসেন জানান, আমি হৃদরোগে আক্রান্ত হয়ে অনেকটা অস্বচ্ছল হয়ে পড়েছি। বর্তমানে টাকার জন্য আমার চিকিৎসা হচ্ছে না, তাই সমাজসেবায় আবেদন করি। আজ চেক পেয়েছি। আমার জন্য অনেক উপকার হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মূলধারায় আনার লক্ষ্যে সরকার সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেলান্দহে জটিল রোগীরা পেলেন আর্থিক সহায়তা

আপডেট সময় ০৭:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩