ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ের কারণে দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ১৬ জুলাই সন্ধ্যায় ঝড়ের কারণে দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশান বলছে, বজ্রঝড় ও প্রবল বৃষ্টির কারণে নিউইয়র্ক ও নিউজার্সির প্রধান বিমানবন্দরগুলোতে ব্যাপকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটএওয়্যার জানিয়েছে, নিউজার্সির নিওআর্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরেই কেবলমাত্র ৩৬২টি ফ্লাইট বাতিল ও ৩৩৭টি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।

নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১৮টি ফ্লাইট বাতিল ও ৪২৬টি ফ্লাইটে বিলম্ব হয়েছে। নগরীর অপর বিমানবন্দর লা গার্ডিয়াতে ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইটএওয়্যার জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলের পাঁচ কোটি ৬০ লাখ লোক ভয়াবহ বন্যার আশংকার মধ্যে রয়েছে। কারণ নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভিনিয়া, ডেলওয়ার ও মেরিল্যান্ডে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ের কারণে দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

আপডেট সময় ০৪:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩