ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারকে শুভেচ্ছা জানালেন হুইপ আতিক

শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের বিদায়ী জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ১৫ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ওইসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য আইনজীবী চন্দন কুমার পালসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় সভায় হুইপ আতিক বলেন, মাত্র এক বছর ২ মাসের কর্মকালীন সময়ে জেলা প্রশাসক সাহেলা আক্তার শেরপুরকে অনন্য উচ্চতায় তুলে ধরতে নিরলসভাবে কাজ করার মধ্য দিয়ে সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছেন। এজন্য তার বিদায়টা সকলের মনকে নাড়া দিচ্ছে।

জবাবে বিদায়ী জেলা প্রশাসক তার সময়কালে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, প্রথমবারের মতো জেলা প্রশাসক হিসেবে শেরপুরের দায়িত্ব গ্রহণের পর থেকে পরিচ্ছন্ন ও নান্দনিক শেরপুর গড়ার লক্ষ্যে কাজ করেছি। এজন্য সকলের সহযোগিতাও পেয়েছি। তাই যেখানেই থাকি শেরপুর ও শেরপুরবাসীর কথা মনে থাকবে।

ওইসময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইনজীবী চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আইনজীবী মোখলেছুর রহমান আকন্দ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, আওয়ামী লীগ নেতা শামীম হোসেন, আব্দুল হামিদ, কোহিনুর বেগম, বেলাল হোসেন, বিনয় কুমার সাহা, আবুল হাশেম, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারকে শুভেচ্ছা জানালেন হুইপ আতিক

আপডেট সময় ১২:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩