ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

কিয়েভে রাশিয়ার রাতভর চালানো হামলায় নিহত ১, আহত ৪

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর চালানো হামলায় একজন নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছে। তাদের হামলার তৃতীয় রাতে ইউক্রেনের রাজধানী জুড়ে বিভিন্ন বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর এএফপি’র।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসকো বলেন, রাজধানীতে বিস্ফোরণের পর জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা সোলোমিয়ানস্কি, শেভচেনকিভস্কি, পোডিলস্কি এবং ডার্নিতস্কি জেলার ডাকে দ্রুত সাড়া দেয়।

ক্লিতসকো টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘পোডিলস্কি জেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনার অভিযান চলাকালে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।’

এদিকে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো টেলিগ্রামে লিখেছেন, ‘ধ্বংসাবশেষের আঘাতে ডার্নিতস্কি জেলায় দুইজন আহত হয়েছে।

ক্লিতসকো জানান, ডার্নিতস্কি জেলায় একটি আবাসিক ভবনের ধ্বংসস্তুপ পড়ে আহত হওয়া দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্লিতসকো আরো জানান, শেভচেনকিভস্কি জেলায় আহত অন্য দু’জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়।

শেভচেনকিভস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনে এবং পোডিলস্কি জেলার একটি অনাবাসিক ভবনে আগুন লাগায় জরুরি পরিষেবা সংস্থার কর্র্মীরা ঘটনাস্থলে রয়েছে বলেও তিনি জানান।

ইউক্রেনের বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিয়েভে রাশিয়ার ড্রোন হামলার হুমকি রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

কিয়েভে রাশিয়ার রাতভর চালানো হামলায় নিহত ১, আহত ৪

আপডেট সময় ০৮:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩