ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

আলেয়া গার্ডেনে তিনদিনব্যাপী বৃক্ষমেলা শুরু

বৃক্ষমেলার উদ্বোধন করেন আলেয়া গার্ডেনের কর্ণধার দেওয়ান আলেয়া আজম ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রায় আলেয়া গার্ডেনের উদ্যোগে ১২ জুলাই থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী বৃক্ষমেলা।

১২ জুলাই দুপুরে ফুলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিনদিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সহধর্মিণী আলেয়া গার্ডেনের কর্ণধার দেওয়ান আলেয়া আজম ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংস্কৃতিক সম্পাদক নারায়ণ পাল রানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, পৌরসভার কাউন্সিলর এমদাদুল হক জীবন, পৌর আওয়ামী লীগের সদস্য ও জামালপুর কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিএম রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সহধর্মিণী বৃক্ষপ্রেমী দেওয়ান আলেয়া আজম জামালপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রায় ছয় একর জমিতে আলেয়া গার্ডেন প্রতিষ্ঠা করেন। এখানে রয়েছে দেশি-বিদেশী ফলজ-বনজ-ঔষধী ও সৌন্দর্য্যবর্ধক দুই শতাধিক প্রজাতির গাছের বিপুল সমারোহ। বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৫ সালে প্রধানমন্ত্রীর দেওয়া জাতীয় সম্মাননা পদকও পান দেওয়ান আলেয়া আজম।

এবারের মেলায় গাছ দেখা ও গাছের চারা বিক্রির ব্যবস্থাসহ দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলায় থাকছে গ্রামীণমেলা, ঐতিহ্যবাহী পুতুল নাচ, যাদু প্রদর্শনী, খাবার ও চায়ের স্টল। ১৪ জুলাই পর্যন্ত বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।

উদ্যোক্তা দেওয়ান আলেয়া আজম বাংলারচিঠিডটকমকে বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান- এটাকে উপজীব্য করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বেশি করে লাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। আমি তাকে অনুসরণ করেই এই বাগানটি প্রতিষ্ঠা করেছি। এই বাগানে দেশি-বিদেশী ফলজ-বনজ-ঔষধী ও সৌন্দর্য্যবর্ধক দুই শতাধিক প্রজাতির গাছ আছে। এই বাগানের আরেকটা দিক হলো এখানে এলে সুন্দর মনোরম পরিবেশে যে কারো ভালো লাগবে। সবার মাঝে গাছ লাগানোর বিষয়ে অনুপ্রেরণা ও সচেতনতা বাড়ানোর জন্যই এই বৃক্ষমেলার আয়োজন করেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আলেয়া গার্ডেনে তিনদিনব্যাপী বৃক্ষমেলা শুরু

আপডেট সময় ১১:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩