ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

মুক্তিযোদ্ধা রাজ্জাক ও তার স্ত্রীকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীকে নির্যাতন ও হত্যার হুমকির প্রতিবাদে ১১ জুলাই দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী মুক্তাযোদ্ধা আব্দুর রাজ্জাক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক অভিযোগ করে জানান, জামালপুর পৌরসভার চন্দ্রা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে লোকমান ও তার লোকজন বেশ কিছুদিন আগে থেকে তার এবং তার আত্মীয়ের ৫০ শতাংশ জমি তার কাছে বিক্রয় করতে বলে। লোকমান ও তার লোকজন ভূমিদস্যু ও চাঁদাবাজ প্রকৃতির লোক। তিনি তার কাছে জমি বিক্রি না করে অন্যত্র বিক্রি করে দেন।

জমি বিক্রির বিষয়টি জানতে পেরে লোকমান ও তার লোকজন ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫/৭ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে ঢুকে তাকে এবং তার স্ত্রী রাবেয়া বেগমকে মারধর করে। গুরুতর আহত রাবেয়া বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনকারীরা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে এবং তার স্ত্রীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে যায় প্রতিপক্ষ লোকমান ও তার লোকজন।

এই ঘটনায় নির্যাতনকারীদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। তিনি নির্যাতনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা রাজ্জাক ও তার স্ত্রীকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩