ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন আহত

আহত বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন আহত হয়েছে। ৬ জুলাই রাতে মেলান্দহের জটিয়ারপাড়া এলাকায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গীতিকার নজরুল ইসলাম বাবু সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম ও মাদারগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক অজয় ঘোষ। দুর্ঘটনায় মির্জা ফকরুলের পাঁজরের একটি হাড় ও হাতের তিনটি আঙুল ভেঙে গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত অজয় ঘোষেরও পায়ের হাড় ভেঙে গেছে। তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা গেছে, ৬ জুলাই রাতে মাদারগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে জামালপুর যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান মির্জা ফকরুল ও অজয় ঘোষ। পথে গীতিকার নজরুল ইসলাম বাবু সেতুর পাশে মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউপি চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম ও অজয় ঘোষ গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করে। তাদের অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মির্জা ফকরুল ইসলামের চাচাতো ভাই মির্জা হুমায়ুন কবীর বলেন, ৬ জুলাই রাতে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান মির্জা ফখরুলের পাঁজরে একটি হাড় ও তিনটি আঙুল ভেঙে গেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন আহত

আপডেট সময় ১০:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩