ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

পশ্চিমাদের সুযোগ করে দিতেই ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা : লুকাশেঙ্কো

বাংলারচিঠিডটকম ডেস্ক : বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, মস্কো ও মিনস্কের গুরুত্বপূর্ণ অবস্থানে পশ্চিমাদের আঘাত হানার সুযোগ করে দিতেই রাশিয়ার বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ওয়াগনার বিদ্রোহের প্রচেষ্টা চালিয়েছিল। খবর তাসের।

বেলটিএ নিউজ এজেন্সি পরিবেশিত খবরে বলা হয়, লুকাশেসঙ্কো বলেন যে ‘আসুন আমরা সবচেয়ে খারাপ সময় মোকাবেলা করি। কেননা, আমরা কঠিন সময়ের মধ্যে রয়েছি।’

বেলারুশের প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা কর্মকর্তারা মস্কোতে ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা থেকে সুনির্দিষ্ট কিছু হিসাব টানবেন এমনটা নিশ্চিত।

লুকাশেঙ্কো বলেন, এক্ষেত্রে ‘তারা তাদের কাজ সমন্বয় করে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানার পরিকল্পনা করবে।’

তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করে বলেন, সর্বশেষ চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

লুকাশেঙ্কো বলেন, ‘আমাদের শান্ত হওয়া এবং এই পৃষ্ঠা উল্টিয়ে ফেলা প্রয়োজন। পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা এই বিষয়ে ফিরে আসবো। কিন্তু এখন শান্ত থাকার সময়। আসুন কারো ব্যাপারে উত্তেজনা না বাড়িয়ে শান্ত থাকি।’সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পশ্চিমাদের সুযোগ করে দিতেই ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা : লুকাশেঙ্কো

আপডেট সময় ০৬:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩