ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

চালু হলো দীর্ঘ প্রতিক্ষিত নাকুগাঁও ইমিগ্রেশন

নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর

নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: দীর্ঘ তিন বছর পর শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। ২২ জুন এ তথ্য নিশ্চিত করে নাকুগাঁও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন সূত্র জানায়, দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের ১৮ মার্চ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার এবং সকল প্রকার পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পাথর ও কয়লা আমদানি শুরু হলেও বন্ধই থেকে যায় যাত্রী পারাপার। দীর্ঘ ৩ বছর পর আজ এ ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপার শুরু হওয়ায় বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব।

কয়লা ও পাথর আমদানিকারকরা বলছেন, ইমিগ্রেশন খুলে দেওয়ার খবরে দুই দেশের ব্যবসায়ীরা খুশি। কারণ এই দীর্ঘ সময় যাতায়াত বন্ধ থাকায় আমদানি পণ্যের গুণগত মান যাচাই করা সম্ভব হতো না।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস আই হানিফ উদ্দিন যাত্রী পারাপারের কথা স্বীকার করে বলেন, আজ পাঁচজন বাংলাদেশী এবং পাঁচজন ভারতীয় নাগরিক বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে গেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

চালু হলো দীর্ঘ প্রতিক্ষিত নাকুগাঁও ইমিগ্রেশন

আপডেট সময় ১০:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩