ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

উইম্বলডনের ওয়াইল্ড কার্ড পেলেন ভেনাস

বাংলারচিঠিডটকম ডেস্ক : আগামী মাসে শুরু হওয়া বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের সিঙ্গেলসে অংশগ্রহণে ওয়াইল্ড কার্ড পেয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস।

গত বছর অল ইংল্যান্ড ক্লাবে ভেনাস মিক্সড ডাবলসে অংশ নিয়েছিলেন। ২০২১ সাল থেকে তিনি সিঙ্গেলসে অংশ নিচ্ছেন না। কিন্তু প্রায় বছর খানেক পর সিঙ্গেলসে জয় তুলে নিয়ে আবরো উইম্বলডনে খেলার স্বপ্ন দেখছেন ভেনাস। সোমবার বার্মিংহ্যাম ডব্লিউটিএ ইভেন্টে ইতালিয়ান ক্যামিলা গিওর্গিকে ৭-৬, ৪-৬, ৭-৬ গেমে পরাজিত করে শেষ ষোল নিশ্চিত করেছেন ভেনাস। ৪৩তম জন্মদিনের পরদিন তিনি এই জয় তুলে নেন।

বার্মিংহ্যামে যাবার আগে ভেনাস গত সপ্তাহে নেদারল্যান্ডে খেলার মাধ্যমে জানুয়ারির পর প্রথম ঘাসের কোর্টের টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

গিওর্গিওর বিরুদ্ধে তার তিন সেটের জয়টি ছিল ২০১৯ সালের পর প্রথম শীর্ষ ৫০’র কোন প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়।

এবারের আসরে ১০জন ব্রিটিশ পুরুষ ও নারী খেলোয়াড়কে ওয়াইল্ড কার্ড উপহার দেয়া হয়েছে,যার মধ্যে লিয়াম ব্রুডি ও কেটি বুল্টারও রয়েছেন। এদিকে গতবছর গর্ভধারনের কারনে খেলতে না পারা ইউক্রেনের এলিনা সেভিতোলিনাও এবার মূল ড্র’তে অংশ নিচ্ছেন। ২০১৯ সালে উইম্বলডনের সেমিফাইনালে খেলা বিশ্বের তিন নম্বর খেলোয়াড় সেভিতোলিনা অক্টোবরে কণ্যা সন্তানের জন্ম দেন। এ বছর ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলেছেন।

বিশ্বের ১২৪ নম্বর খেলোয়াড় বেলজিয়ামের ডেভিড গোফিন ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে খেলার কারনে ওয়াইল্ড কার্ড পেয়েছেন।

অল ইংল্যান্ড ক্লাব নারী বিভাগে একটি ও পুরুষ বিভাগে আরো দুটি ওয়াইল্ড কার্ড দিবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

উইম্বলডনের ওয়াইল্ড কার্ড পেলেন ভেনাস

আপডেট সময় ০৯:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩