ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

হজ পালনে মদিনায় পৌঁছেছেন ৭১৮,০০০’র বেশি হজযাত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বিমান ও স্থল বন্দর দিয়ে এখন পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৭১৮০৩০ জন হজযাত্রী মদিনায় পৌঁছেছেন। খবর এসপিএ’র।

হজ ও পরিদর্শন কমিটির পরিসংখ্যান অনুযায়ী, শনিবার মোট ২৯,০৯০ হজযাত্রী পৌঁছেছেন। এদের মধ্যে ২৫,৯৬২ জন ১০৫ টি ফ্লাইটে করে মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। এ কমিটি মদিনায় হজযাত্রীদের আগমন ও ছেড়ে যাওয়া হিসাব রেখে থাকে।

ইমিগ্রেশন সেন্টার ২,০৯৯ জন হজযাত্রীকে বহন করা ৬৫ টি ফ্লাইট এবং স্থল হজযাত্রী কেন্দ্র ৯২৪ জন হজযাত্রীকে বহন করা ২২ টি ফ্লাইট গ্রহণ করেছে।

এছাড়া পরিসংখ্যানে দেখা গেছে, পবিত্র মক্কার বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শনিবার রওনা হওয়া হজযাত্রীর সংখ্যা ছিল ৫৫৬,৯৫৩ জন।

সৌদি আরব বলেছে, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আরোপ করা বিধিনিষেধগুলো তুলে নেয়ায় আসন্ন হজ মৌসুমে সারাবিশ্ব থেকে আসা হজযাত্রীর সংখ্যা সীমাবদ্ধ থাকবে না।

গত দুই বছর সৌদি আরবে কোভিড-১৯ এর বিস্তার রোধে হজ পালনের অনুমতি পাওয়া মুসলিমের সংখ্যা অনেক কমানো হয়।

মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে প্রায় ২৫ লাখ মুসলিম বার্ষিক হজ পালনে অংশগ্রহণ করেন।

ইসলামের পাঁটি স্তম্ভের একটি হচ্ছে হজ। সামর্থ রয়েছে এমন প্রত্যেক মুসলিমকে তাদের জীবনে অন্তত একবার অবশ্যই হজ পালন করতে হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হজ পালনে মদিনায় পৌঁছেছেন ৭১৮,০০০’র বেশি হজযাত্রী

আপডেট সময় ০৫:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩