ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

বিএনপি জনগণকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছে : প্রিন্স

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য আন্দোলন করছে না, জনগণকে ক্ষমতায় বসাতে এবং গণতন্ত্রকে মুক্ত করতে আন্দোলন করছে। ১৬ জুন বিকেলে জেলা বিএনপির আয়োজনে ‘বিএনপির আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের মাধবপুরস্থ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর বাসভবনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

এসময় বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী ও কেন্দ্রীয় নেতা শরীফুল আলম।

এছাড়া বিএনপিনেতা আইনজীবী সিরাজুল ইসলাম, আওয়াল চৌধুরী, হাতেম আলী, মোখলেছুর রহমান জীবন, মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান রুপন, শফিকুল ইসলাম মাসুদসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে

বিএনপি জনগণকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছে : প্রিন্স

আপডেট সময় ১০:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩