ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি অস্বীকার ইরানের

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইরান যুক্তরাষ্ট্রের সাথে ‘একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তি দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে এই সংক্রান্ত একটি মিডিয়ার দাবি অস্বীকার করে তেহরান বলেছে, এই ধরনের চুক্তির কোন অস্তিত্ব নেই। আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম’ ৯ জুন এই খবর দিয়েছে। খবর সিনহুয়ার।

তাসনিম পরিবেশিত খবরে বলা হয়, তেহরান ও ওয়াশিংটন একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছে গেছে। লন্ডন ভিত্তিক অনলাইন নিউজ আউটলেট মিডল ইস্ট আ’র এর এমন দাবির প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে। বলা হয়, এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনবে।

ইরানি মিশনের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) প্রতিস্থাপনের জন্য একটি অন্তর্বর্তী চুক্তি বিদ্যমান যা এজেন্ডায় নেই।’

হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্রও প্রতিবেদনটি প্রত্যাখান করে বলেছেন, এটি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’।

ইরান ২০১৫ সালের জুলাইয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে জেসিপিওএ স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিনিময়ে তেহরান কিছু ক্ষেত্রে তাদের পরমাণু কমসূচি নিয়ন্ত্রণে সম্মত হয়েছিল। তবে ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তেহরানের ওপর ওয়াশিংটন নতুন করে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে। এরফলে ইরানও এই চুক্তির আওতায় দেওয়া তাদের প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়।

ভিয়েনায় ২০২১ সালের এপ্রিলে জেসিপিওএ ফের কার্যকর করার বিষয়ে আলোচনা শুরু হয়। ২০২২ সালের আগস্টে সর্বশেষ দফার আলোচনার পর এই ক্ষেত্রে কোন অগ্রগতি অর্জিত হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি অস্বীকার ইরানের

আপডেট সময় ১০:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩