ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে বিরল কীর্তি গড়লেন স্টোকস

বাংলারচিঠিডটকম ডেস্ক : ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে বিরল কীর্তি গড়লেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস।

৩ জুন লর্ডসে শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ব্যাটিং-বোলিং ও উইকেটরক্ষক হিসেবে কোন কিছুতেই অবদান না রেখে ম্যাচ জয় করা বিশ্বের প্রথম অধিনায়ক হলেন স্টোকস।

হাঁটুর পুরনো ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং করেননি স্টোকস। টেস্টে ইংল্যান্ড দলে ছয় বা সাত নম্বরে ব্যাটিং করতে নামেন স্টোকস। টপ-অর্ডারের দৃঢ়তায় ব্যাটিং করার সুযোগই পাননি তিনি।

প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫২৪ রান করে ইংল্যান্ড। চতুর্থ উইকেট পতনের পরই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এজন্য আর ব্যাট হাতে নামতে হয়নি তাকে। দলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন জনি বেয়ারস্টো।

তাই ব্যাটিং-বোলিং ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন না করে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেও ম্যাচ ফি থেকে ১৬ হাজার পাউন্ড আয় করেছেন স্টোকস।

স্টোকসের এমন বিরল কীর্তির টেস্টে তিনদিনেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
পায়ের পাতার ইনজুরির কারনে গেল মাসে শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশিরভাগ ম্যাচই খেলতে পারেননি স্টোকস।

আগামী ১৬ জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ শুরু করবে ইংল্যান্ড। আসন্ন সিরিজে বোলিং করার ব্যাপারে আশাবাদি স্টোকস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে বিরল কীর্তি গড়লেন স্টোকস

আপডেট সময় ০৫:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩