ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হৃদয় সম্পাদক আনিছ নির্বাচিত

সভাপতি আহসান হাবীব হৃদয় ও সাধারণ সম্পাদক যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমান

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন বিকেলে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আহসান হাবীব হৃদয়কে সভাপতি এবং যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আহসান হাবীব হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।

যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বন ও পরিবেশ সম্পাদক এস এম গিয়াস উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আখতার হোসেন একরামুল প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি আহসান হাবীব হৃদয় ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সংগঠন পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন ২৩ মে শনিবার

মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হৃদয় সম্পাদক আনিছ নির্বাচিত

আপডেট সময় ০৯:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩