ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

শেরপুরে ৪০ হাজার ভারতীয় রুপীসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার তনয় ঘোষ। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার তনয় ঘোষ। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ৪০ হাজার ভারতীয় রুপীসহ তনয় ঘোষ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১ জুন বিকালে জেলা শহরের গোয়ালপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তনয় ঘোষ শহরের তেরা বাজার এলাকার মৃত সুবোধ ঘোষের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আশরাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর গোয়ালপট্টি মোড়ে অভিযান চালান। ওইসময় ৪০ হাজার ভারতীয় রুপীসহ তনয় ঘোষকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ওসি মুশফিকুর রহমান বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫খ(১)(ক)/২৫ঘ ধারায় সদর থানায় নিয়মিত মামলা রুজু শেষে গ্রেপ্তার তনয় ঘোষকে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শেরপুরে ৪০ হাজার ভারতীয় রুপীসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩