ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রের মালিকানা দেশের জনগণের কাছে নেই : ওয়ারেছ আলী মামুন

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন । ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা দেশের জনগণের কাছে নেই। আজকে রাষ্ট্রের মালিক হয়েছে আওয়ামী লীগ নামক একটি শাসকগোষ্ঠী। আজ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে এই সরকার।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩১ মে বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর পৌর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, সাড়ে ৮ হাজার বেকার যুবক তরুণদেরকে কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে পাঠিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারের যাত্রা শুরু করেছিলেন জিয়াউর রহমান। যার সুবাদে আজ লক্ষ লক্ষ বেকার যুবক তরুণ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কাজ করে টাকা উপার্জন করছে। সেই টাকা বাংলাদেশে পাঠানোর কারণে আজ দেশ অর্থনীতি একটি ভিত্তির উপর দাড়িয়ে আছে। বাংলাদেশে বড় অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গার্মেন্টস শিল্প। সেই গার্মেন্টস শিল্পের প্রথম শুভ সূচনা করেছিলেন জিয়াউর রহমান। কৃষিতে বিপ্লবের কথা বলা হয়, জিয়াউর রহমানের শাসনামলে এক ফসলের দেশ থেকে তিন ফসলের দেশে রূপান্তরিত করেছিলেন। কলের লাঙ্গল, সেলু মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি সর্বপ্রথম জিয়াউর রহমান এনেছিলেন।

ওয়ারেছ আলী মামুন বলেন, আজ বিএনপি যখন মানুষের অধিকার নিয়ে কথা বলছে, তখন তাদের উপর হামলা করা হয়, মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। আগামী দিনে মামলা, হামলা করে কোন লাভ হবেনা।

তিনি আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল হক, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, শহর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মমিনুর রহমান মমিন প্রমুখ।

আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রের মালিকানা দেশের জনগণের কাছে নেই : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৯:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩