ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

বিএনপি দলটি দুর্নীতিবাজ দল : মির্জা আজম এমপি

শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় বক্তব্য রাখেন মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, বিএনপি দলটি দুর্নীতিবাজ দল। সংবিধানিকভাবেই তারা দুর্নীতিগ্রস্ত। নির্বাচন আসলেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ মে দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগেই বিএনপি নির্বাচন বয়কট করেছিল। তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। নির্বাচন প্রতিহত করতে গিয়ে শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তারা। চলন্ত ট্রেনে পেট্রল বোমা মেরে সেই ট্রেনে আগুন জ্বালিয়ে মানুষকে হত্যা করেছে। চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। ৫০০ শিক্ষা প্রতিষ্ঠান আগুনে জ্বালিয়ে দিয়েছে। নির্বাচন কিন্তু তারা প্রতিহত করতে পারেনি। আওয়ামী লীগের ১৫৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মির্জা আজম এমপি বলেন, ২০১৮ সালের নির্বাচনেও একই কায়দায় তারা নির্বাচনে আসবো কি আসবো না এমন করছিল। নির্বাচনের আগে টাকা খেয়ে এক আসনেই তিনজনকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান। এই বাংলাদেশের মানুষের টাকা চুরি করে, মানুষকে হত্যা করে, আদালত থেকে সাজা পেয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জীবনে আর কোনদিন রাজনীতি করবে না বলে আন্ডার টেকেন দিয়ে গেছে তারেক জিয়া। লন্ডনে বসে সে এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে। বিএনপি দলটি দুর্নীতিবাজ দল। সংবিধানিকভাবেই তারা দুর্নীতিগ্রস্ত। নির্বাচন আসলেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে বিএনপি।

শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান মিজান, হাজি দিদার পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক সদস্য জহুরুল ইসলাম দুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের ঠিকাদারসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি দলটি দুর্নীতিবাজ দল : মির্জা আজম এমপি

আপডেট সময় ১০:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩