ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

তানভির-সাইফের স্পিনে আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’

বাংলারচিঠিডটকম ডেস্ক : দুই স্পিনার তানভির ইসলাম ও সাইফ হাসানের নৈপুন্যের পরও দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ ‘এ’ দল।

ম্যাচ জয়ের জন্য ২৬ মে চতুর্থ ও শেষ দিন ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ১৫০ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নেন তানভির ও সাইফ। কিন্তু অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয় বঞ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক, উইকেটরক্ষক জসুয়া ডা সিলভা ও আকিম জর্ডান।

সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৪ রান করেছিলো বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ১৬৬ রানে এগিয়ে ছিলো স্বাগতিকরা।

আজ, চতুর্থ ও শেষ দিন বাকী ৪ উইকেটে মাত্র ২৩ রান যোগ করতে পারে বাংলাদেশ। এতে ২৯৭ রানে অলআউট হয় তারা। ইরফান শুক্কুর ৬৪ ও নাইম হাসান ১৪ রান নিয়ে দিন শুরু করেন। ৭২ রানে থামেন শুক্কুর। নাইম করেন ১৭। ওয়েস্ট ইন্ডিজের কেভিন সিনক্লেয়ার ৭৯ রানে ৫ উইকেট নেন।

জয়ের জন্য ১৯০ রানের টার্গেট দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরে বাংলাদেশের স্পিনাররা। ৭০ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তানভির-সাইফ ২টি করে ও আরেক স্পিনার নাইম হাসান ১টি উইকেট নেন।

ষষ্ঠ উইকেটে ৭৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে খেলায় ফেরান ব্রান্ডন কিং ও ডা সিলভা। ৫৪ রান করা কিংকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন তানভির।

কিংয়ের পর সিনক্লেয়ারকে আউট করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তানভির। ১৫০ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ডা সিলভা ও জর্ডান। মারমুখী মেজাজে ৪১ বলে ৪১ রান তুলে বাংলাদেশকে হারের লজ্জা দেয় এ জুটি।

৭টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে অপরাজিত ৪৭ রান করেন ডা সিলভা। ২টি চার ও ১টি ছক্কায় ২০ বলে ২২ রানে অপরাজিত থাকেন জর্ডান। বাংলাদেশের তানভির ৫২ রানে ৪টি, সাইফ ২৪ রানে ২টি ও নাইম ৫০ রানে ১টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের সিনক্লেয়ার।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৭ ও ওয়েস্ট ইন্ডিজ ৩৪৫ রান করেছিলো।

বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ড্র হয়েছিলো। আগামী ৩০ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

তানভির-সাইফের স্পিনে আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’

আপডেট সময় ০৮:১৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩