ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে সাংবাদিক নয়নের বাবা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন

বকশীগঞ্জে আবুল কালাম আজাদের জানাজায় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার টালিয়া পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক এ কে এম নুর আলম নয়নের বাবা আবুল কালাম আজাদ (৬৫) ২৩ মে রাত সাড়ে ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

২৪ মে দুপুর ২টায় বকশীগঞ্জ পৌর এলাকার টালিয়া পাড়া গ্রামের মুহাম্মদীয়া কওমি মাদরাসা মাঠে জানাজা শেষে তার দাফন করা হয়।

মরহুমের জানাজায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ব্যারিস্টার সামীর সাত্তার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে উপজেলা প্রেস ক্লাব ও স্থানীয় সংবাদকর্মীরা শোক প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

বকশীগঞ্জে সাংবাদিক নয়নের বাবা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৯:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩