ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

মেলান্দহে ভূমি সেবা সপ্তাহ শুরু

মেলান্দহ উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় জাতীয় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। ২২ মে দুপুরে উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা।

পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা করা হয়। উপজেলা ভূমি অফিস এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা জুথির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মেলান্দহে ভূমি সেবা সপ্তাহ শুরু

আপডেট সময় ০৯:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩