ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বিএনপিকে অশান্তির রাজনীতি পরিহার করার আহ্বান জানালেন আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ

জামালপুরে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেন, অশান্তির রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করুন। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে জামালপুরে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ মে দুপুরে শহরের দয়াময়ী মোড় এলাকায় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে জেলা যুবলীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।

শান্তি সমাবেশে মুহাম্মদ বাকী বিল্লাহ আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার মধ্যদিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশ থেকে পাকিস্তান জিন্দাবাদের রাজনীতি চিরতরে বিদায় করা হবে। তিনি বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা যুবলীগের সহ-সভাপতি রিপন দাম, সাংগঠনিক সম্পাদক আল-আমীন, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিএনপিকে অশান্তির রাজনীতি পরিহার করার আহ্বান জানালেন আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ

আপডেট সময় ০৯:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩