ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পলাশগড়ে হামলা : ছাত্রলীগনেতা ও তার বাবা-মাসহ গুরুতর আহত ১০

বিরোধপূর্ণ জমিতে ধান কাটার সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর মোজাম্মেল হক ও তার স্ত্রী মনোয়ারা হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর শহরের পলাশগড় গ্রামে বিরোধপূর্ণ জমিতে নিজেদের ধান কাটার সময় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মিশাল ও তার বাবা-মাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ৯ মে সকালে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত চারজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পলাশগড় গ্রামে জেলা ছাত্রলীগনেতা মাহবুবুর রহমান মিশালের মায়ের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে দীর্ঘদিন ধরে ফসল আবাদ ও মাছ চাষ করে আসছিলেন তারা। সেই জমি জোরপূর্বক বেদখলের চেষ্টার ঘটনায় জামালপুর জেলা জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা রয়েছে। ৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ওই বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান মাহবুবুর রহমান মিশাল, তার বাবা মোজাম্মেল হক (৫০) ও তার মা মনোয়ারা হকসহ (৪৫) পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় প্রতিপক্ষ ফজলুল হক ও তার ছেলে নূর নবীসহ অন্ততপক্ষে ১৫ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেখানে সন্ত্রাসী হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে জেলা ছাত্রলীগনেতা মাহবুবুর রহমান মিশাল, তার বাবা মোজাম্মেল হক, মা মনোয়ারা হকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে মোজাম্মেল হক ও মনোয়ারা হকসহ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ছাত্রলীগনেতা মাহবুবুর রহমান মিশালের মা মনোয়ারা হক বাদী হয়ে প্রতিপক্ষ মো. ফজলুল হক, তার ছেলে নূর নবীসহ ১২ জনের নামসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বাংলারচিঠিডটকমকে বলেন, জামালপুর শহরের পলাশগড় এলাকায় জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলার ঘটনায় গুরুতর আহত মনোয়ারা হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

পলাশগড়ে হামলা : ছাত্রলীগনেতা ও তার বাবা-মাসহ গুরুতর আহত ১০

আপডেট সময় ০৯:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩