
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইয়াবাসহ মাদক কারবারি মো. সলিম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার আব্দুর রহিম জানান, ৮ মে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী ডাংধরা ইউনিয়নের পাথরের চর টোলঘরের সামনে চেকপোস্ট বসিয়ে রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসে সলিমের দেহ তল্লাশি করে ৮শটি ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক সলিম কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার পূর্ব কাওয়ারচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওিসি) শ্যামল চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ৯ মে সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলার চিঠি ডেস্ক : 



















