ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে চলমান রয়েছে এসএসসি পরীক্ষা!

চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বহুল পরিচিত চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে এবারের এসএসসি পরীক্ষা চলমান রয়েছে। একারণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, গত ৩০ এপ্রিল সারাদেশের ন্যায় চন্দ্রাবাজ রশিদা বেগম স্কল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়। অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে ঝামেলামুক্তভাবে পরীক্ষাগুলো সম্পন্ন হচ্ছে।

পরীক্ষার সার্বিক নিরাপত্তার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীরাও। এক সময় এই পরীক্ষা কেন্দ্র নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া থাকলেও বর্তমানে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে।

অনেক অভিভাবক জানান, চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সে গেলেই মনটা জুড়িয়ে যায়। নয়নাভিরাম ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই প্রতিষ্ঠানটিতে গেলেই মনে হয় এটি একটি শিক্ষামূলক রিসোর্ট।

এবারের এসএসসি পরীক্ষার্থীরাও প্রতিষ্ঠানটি নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। তবে ভবিষ্যতেও যেন এই পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয় তাই কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থী, অভিভাবক মহল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে চলমান রয়েছে এসএসসি পরীক্ষা!

আপডেট সময় ০৯:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩