ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের উন্নয়নের পদযাত্রা

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পদযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বিকেলে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদের নেতৃত্বে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পৌরসভার সামনের প্রধান সড়ক থেকে পদযাত্রাটি বের হয়ে সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়ক প্রদক্ষিণ শেষে শিমলাবাজার এলাকার বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে সরিষাবাড়ী পৌরসভা প্রাঙ্গণে পথসভার আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তেজগাঁও আওয়ামী লীগের সভাপতি ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর মেয়র মনির উদ্দিন, অধ্যক্ষ সরোয়ার জাহান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী উন্নয়নের কথা তুলে বক্তব্য রাখেন। পদযাত্রায় বিভিন্ন পেশাজীবীর প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের উন্নয়নের পদযাত্রা

আপডেট সময় ০৮:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩