ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার : সেতুমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০ এপ্রিল সকালে পদ্মা সেতুতে গাড়ি চলাচল কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে মাওয়া প্রান্তে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন। অনিয়মের কারণে এর আগে চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, তাই আবারো মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ৬০ কিলোমিটার গতি, ছবি তোলা ও দাঁড়ানো থেকে বিরতসহ সবগুলো নিয়মকানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে।

তিনি বলেন, নিয়মভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে। নিয়মভঙ্গকারীর শাস্তি নিশ্চিত করা হবে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

এসময় ওবায়দুল কাদের নিয়ম মেনে মোটরসাইকেল চলায় বাইকারদের ধন্যবাদ জানান এবং আহাবান জানান শৃঙ্খলার এ ধারা অব্যাহত রাখার।

পরে ওবায়দুল কাদের মাওয়া ও জাজিরা প্রান্তসহ পুরো পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নিজে পদ্মাসেতুর টোল পরিশোধ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার : সেতুমন্ত্রী

আপডেট সময় ০৮:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩