ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ

শিশুদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন নেতৃবৃন্দরা। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর শহরের মনিরাজপুরে জামতলা মোড় মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ।

১৬ এপ্রিল বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মোহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সাবেক সদস্য সানাউল হক জ্যোতি প্রমুখ।

জানা যায়, জামালপুর পৌরসভার মনিরাজপুরে জামতলা মোড় মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ৪০ বস্তা চাল, ১৫ লিটার সয়াবিন তেল, ৫০ প্যাকেট মুড়ি, ৫ কেজি খেজুর, ২৫ কেজি মসুর ডাল, ২৫ কেজি আতপ চাল, ১০ কেজি মাংস ও ৫ কেজি জিলাপি বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ও ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল ইসলাম জীবন, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন তপন, দপ্তর সম্পাদক রশিদুল করিম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:৫৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩