ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মাহামুদ হাসান গ্রেপ্তার

বাংলারচিঠিডটকম ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ পর্যায়ের নেতা মো. মাহামুদ হাসানকে (৩০) রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সে মোহাম্মদপুর থানার মৃত. মো. নুরুল আমিনের পুত্র।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া জঙ্গি নেতা মো. মাহামুদ হাসান জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। মাহামুদ হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় ৩ টি মামলা রয়েছে এবং সে প্রায় দীর্ঘ ১০ বছর পালিয়ে ছিল।

আজ র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক শীর্ষ জঙ্গি নেতা মাহামুদ হাসানকে আটকের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ একটি দল গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আটক জঙ্গি নেতা মাহামুদ হাসানের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে ‘হিযবুত তাহরীর’র সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল করে থাকে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে ‘হিযবুত তাহরীর’ লিফলেট এবং পোষ্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিল।

মো. ফজলুল জানান, এজাহার নামীয় ও চার্জশীটভুক্ত হিযবুত তাহরীর’র শীর্ষ পর্যায়ের নেতা মাহমুদ হাসান ইতিপূর্বে একবার গ্রেপ্তার হয়েছিল। এরপর জামিনে বের হয়ে পলাতক থেকে দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গী সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল।

এছাড়া তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ২ বছর সশ্রম কারাদণ্ড হয়। আদালতের রায় ঘোষণার সময় সে পলাতক ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মাহামুদ হাসান গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩