ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে অভিযুক্ত ট্রাম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক : ফৌজদারী অপরাধে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ এপ্রিল নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে এসে পৌঁছেছেন।

আদালতে ৪ এপ্রিল আত্মসমর্পণের উদ্দেশে তিনি এখানে আসেন। ট্রাম্প টাওয়ারে তার রাত কাটানোর কথা রয়েছে।

ট্রাম্প (৭৬) ফ্লোরিডা থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে নিউইয়র্কের ফিফথ এভিনিউতে এসে পৌঁছান এবং আকাশচুম্বী ভবনে প্রবেশ করেন।

উল্লেখ্য,ডোনাল্ড ট্রাম্প সাবেক পর্ণো তারকা স্টর্মি ড্যানিয়েলস এর সাথে সম্পর্কের কথা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত হন। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন।

সাবেক পর্ণো তারকা স্টর্মি ড্যানিয়েলস দাবি করেন, ২০০৬ সালে তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক গড়ে ওঠে।

এর ১০ বছর পর ২০১৬ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচন করবেন তখন স্টর্মি ড্যানিয়েলস মিডিয়ার কাছে সম্পর্কের ব্যাপারে মুখ খুলতে চান। মুখ বন্ধ রাখতে আইনজীবীর মাধ্যমে ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন ট্রাম্প। এভাবে অর্থ দেয়া আইনের দৃষ্টিতে অবৈধ নয়। কিন্তু বিপত্তি বাঁধার কারণ, ট্রাম্প ওই ১ লাখ ৩০ হাজার ডলারকে আইনি খরচ হিসেবে দেখিয়েছেন; ফলে তার বিরুদ্ধে ব্যবসায়িক হিসেবে জালিয়াতির অভিযোগ উঠেছে। এই ঘটনা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে আগে ঘটায় নির্বাচনি আইন ভঙ্গেরও অভিযোগ উঠেছে।

এ প্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি-না সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ছিল নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট অ্যার্টনি অ্যালভিন ব্র্যাগের ওপর। ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের জন্যে তিনি গ্রান্ড জুরি গঠন করেন। গত ৩০ মার্চ এ জুরি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত জানায়। তবে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। কারণ, আদালতে বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে না পড়ে শোনানো পর্যন্ত এ গুলো প্রকাশ করা হবে না।

তবে দোষী সাব্যস্ত হলেও নির্বাচন করতে পারবেন ট্রাম্প।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে অভিযুক্ত ট্রাম্প

আপডেট সময় ০২:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩