ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সুষ্ঠুভাবে পবিত্র হজ ব্যবস্থাপনার প্রস্তুতি চলছে : ধর্ম প্রতিমন্ত্রী

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের আয়োজনে সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার প্রস্তুতি চলছে। বৈশ্বিক পরিস্থিতিতে হজ প্যাকেজ মূল্য বেড়েছে। সৌদি রিয়ালের বিনিময় মূল্যে বেশি বৃদ্ধি পেয়েছে। এখন ১ লাখ ১৮ হাজার ৩৫১ জন নিবন্ধিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই হজ নিবন্ধন সম্পন্ন হবে।

২ এপ্রিল বিকালে সেগুনবাগিচাস্থ রয়েল ইন ঢাকা রেস্টুরেন্ট রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম আয়োজিত “হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফারুক আহমেদ সরদার বক্তব্য লাখেন।

আগামীতে বিমান ভাড়া নির্ধারণে বিশেষ কমিটি করার দাবি সম্পর্কে ফরিদুল হক খান বলেন, ‘ নির্ধারিত ফ্লাইট বিবেচনায় বিমান ভাড়া বৃদ্ধির যৌক্তিক কারণ আছে। তবে বিতর্ক এড়িয়ে বিমান ভাড়া নির্ধারণে কোন স্থায়ী কাঠামোর কথা ভেবে দেখা যায়।’

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

সুষ্ঠুভাবে পবিত্র হজ ব্যবস্থাপনার প্রস্তুতি চলছে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩