ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে এপির উপকারভোগীদের মাঝে শাক, সবজির বীজ ও চারা বিতরণ

জামালপুর এপির উদ্যোগে শাক, সবজির চারা ও বীজ বিতরণ করা হয়।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে শাক,সবজির চাষ করে পরিবারের পুষ্টি চাহিদা পূরণসহ বাড়তি আয়ের লক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে কর্মএলাকার লক্ষভূক্ত উপকারভোগীদের মাঝে শাক, সবজির বীজ ও চারা বিতরণ করা হয়।

সোমবার জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ও জামালপুর পৌরসভার ১৬০ জন উপকারভোগীর মাঝে চারা ও বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে বেগুন ও মরিচের চারা, পাটশাক, পুঁই শাক, ডাটা, বরবটি, করলা, কলমী ও লাল শাকের বীজ দেয়া হয়। বিতরণকালে চাষ পদ্ধতি ও যত্নের ব্যপারে ওরিয়েন্টেশন দেয়া হয়।

উন্নয়ন সংঘের এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ, সমীর কুমার পান্ডে ও আফরোজা বেগম বিতরণ কাজ পরিচালনা করেন। এ কাজে সহায়তা করেন স্ব স্ব এলাকার সিএফ এবং গ্রাম উন্নয়ন কমিটির সদস্যগণ।

উল্লেখ হংকং সরকারের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রাম বাস্তবায়ন করছে। দীর্ঘমেয়াদী ও বহুমাত্রিক এপির মূল ফোকাস হচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশকে তরান্বিত করা। শিশুদের মৌলিক চাহিদা পূরণের জন্যে খানার স্থায়ী আয়ের উৎসে সহযোগিতা, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, ওয়াস, শিশু সুরক্ষা এবং অংশগ্রহণ কার্যক্রমের মাধ্যমে সমাজের অবস্থা উন্নতির লক্ষ্যে জামালপুরে এরিয়া প্রোগ্রাম (এপি) ১০ বছর মেয়াদী কর্মসূচি বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জামালপুরে এপির উপকারভোগীদের মাঝে শাক, সবজির বীজ ও চারা বিতরণ

আপডেট সময় ০৯:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩