ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণ

মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং মোমবাতি জ্বালান জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মোমবাতি জ্বালান জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদদের স্মরণ করা হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে যৌথভাবে এ কর্মসূচি পালন করে জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জামালপুর জেলা শাখা।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহরের বোসপাড়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে এবং এক মিনিট নীরবতা পালন করে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদদের স্মরণ করা হয়। পরে দুটি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংগঠন দুটির সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দান এবং গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামান, যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, কার্যকরী কমিটির সদস্য ও পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক প্রমুখ। দুটি সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জামালপুরে মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণ

আপডেট সময় ০৪:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩