ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ফ্রন্টলাইন পরিদর্শনের পর যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জেলেনস্কির

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২৩ মার্চ ইউরোপীয় নেতাদের কাছে অবিলম্বে যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এসব অস্ত্র পাঠাতে ‘বিলম্ব’ হলে তা যুদ্ধের প্রসার ঘটাতে পারে। তিনি খেরসনের দক্ষিণাঞ্চলের ফ্রন্টলাইন পরিদর্শন করার পর এ অনুরোধ জানান।

একজন ইইউ কর্মকর্তা বলেন, যুদ্ধ-বিধ্বস্ত এলাকা থেকে ট্রেনে করে ফেরার সময় জেলেনস্কি ভিডিও লিঙ্কের মাধ্যমে ব্রাসেলসে জড়ো হওয়া ইইউ-সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র প্রধানদের এক শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি ফ্রন্টলাইন পরিদর্শনে যা দেখেছিলেন তার একটি আবেগপূর্ণ বিবরণ দেন। খবর এএফপি’র।

তিনি কিয়েভকে এক মিলিয়ন আর্টিলারি শেল পাঠানোর লক্ষ্যে একটি সাম্প্রতিক ইইউ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন, তবে তিনি আধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চেয়েছেন। তিনি বলেন, সেগুলো রুশ বাহিনীকে পিছু হটাতে আরও কার্যকর হবে।

ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি, গত বছর রুশ আগ্রাসনের পর দীর্ঘতম ও রক্তক্ষয়ী যুদ্ধে বাখমুতের কাছে রুশ সৈন্যরা ক্লান্ত হয়ে যাওয়ার সুযোগ নেওয়ার পরিকল্পনার কথা ব্যক্ত করলে জেলেনস্কি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের এ দাবি জানান।

পূর্বাঞ্চলীয় শহর বাখমুত-এর এক সময়কার আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় ৭০,০০০। রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে চলা ভয়াবহ লড়াই চলায় কার্যত বেসামরিক নাগরিকদের সড়িয়ে ফেলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ফ্রন্টলাইন পরিদর্শনের পর যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জেলেনস্কির

আপডেট সময় ০৭:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩