ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক : আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

মার্কিন ভূতাত্ব্কি জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৫। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে জার্মের কাছে ছিল এর উৎপত্তিস্থল।

এটি কাবুলের সময় ২১ মার্চ রাত সাড়ে নয়টায় আঘাত হানে। স্থায়ী হয় ৩০ সেকেন্ড। এটি এতোই শক্তিশালী ছিল যে দুই হাজার মাইল দূরের মধ্য এশিয়া ও ভারতের দিল্লীতেও এটি অনুভূত হয়।

পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের জরুরি উদ্ধার সার্ভিসের মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ‘এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। এর তীব্রতার কারনে আমরা সর্বোচ্চ ক্ষতির আশংকা করেছিলাম। এ কারনে আমরা সতর্কতা জারি করেছি।’

তিনি বলেন, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের আশংকা ভুল প্রমাণিত হয়েছে। বাসিন্দারা আতংকিত ছিল খুব। কিন্তু ক্ষতির পরিমাণ কম।

খাইবার পাখুতন খোয়া প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে দুই নারী দুই শিশুসহ নয়জন নিহত হয়েছে।
আফগানিস্তানের কর্মকর্তারা ভূমিকম্পে চার জনের প্রাণহানি ও ৪৪ জনের আহত হওয়ার খবর জানিয়েছে।

উল্লেখ্য, এ অঞ্চলে বিশেষত হিন্দুকুশ পর্বত এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়। কারণ এটি ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের কাছে অবস্থিত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জন নিহত

আপডেট সময় ০২:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩