ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ফুলের মতো ফুটে ওঠার অঙ্গীকার নিয়ে জামালপুরে এপির শিশু সমাবেশ

সমাবেশে শিশুদের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম:
আমরাও ফুলের মতো ফুটবো, চারিদিকে ঘ্রাণ ছড়াবো, বড় হয়ে পরিবার ও সমাজকে আলোকিত করবো এসব স্বপ্নের কথা নিয়ে ১৫ মার্চ দেড় শতাধিক শিশু সমবেত হয় উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে।

সুস্থধারার বিনোদন ও সংস্কৃতি চর্চা এবং স্বপ্ন দেখা, স্বপ্ন রচনা শেষে স্বপ্নের সফল বাস্তবায়ন কৌশল শিখানোসহ শিশুর সর্বোত্তম সুরক্ষার অঙ্গীকার নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস সামনে রেখে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে শিশু সমাবেশের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনে শিশুরা চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, বক্তৃতাসহ নানা ধরনের আনন্দঘন পরিবেশ ও শিশুদের কোলাহলে মুখর হয়ে ওঠে চাইল্ড সিটির সবুজ প্রাঙ্গণ। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়ে বাউল গান গেয়ে বাড়তি আনন্দ দেন জামালপুরের প্রখ্যাত বাউল শিল্পী লুৎফর রহমান।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের একাংশ।ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠান উপভোগ করতে শিশুদের সাথে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ আব্দুল্লাহ আবু সাফি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মোস্তারি ইভা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন্নাহার, জামালপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইদা আক্তার প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। সঞ্চালনা করেন এপি ব্যবস্থাপক মিনারা পারভীন।

জানা যায়, জামালপুর এপির আওতায় কর্মএলাকার শিশু ফোরামের ৩৯০ জন এবং নিবন্ধিত শিশু এক হাজার ৫২৫ জন শিশু নিয়ে ১৪ ও ১৫ মার্চে শিশু সমাবেশের আয়োজন করা হয়।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিশুদের মাঝে ‘আমার জীবন, আমার সময়, আমার স্বপ্ন’ ডায়েরি বিতরণ করা হয়। অতিথিদের পক্ষে জাগরণমূলক বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ফুলের মতো ফুটে ওঠার অঙ্গীকার নিয়ে জামালপুরে এপির শিশু সমাবেশ

আপডেট সময় ০৭:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩