ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

লি কিয়াং চীনের নয়া প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট শি’র হাত আরো শক্তিশালী

বাংলারচিঠিডটকম ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১১ মার্চ তার অন্যতম বিশ্বস্ত মিত্র লি কিয়াংয়ের প্রধানমন্ত্রী নিযুক্ত নিশ্চিত করেছেন। এর মধ্যমে দেশের শীর্ষ নেতৃত্বের ওপর শি’র প্রভাব আরো একদফা বাড়লো।

দেশটির পার্লামেন্টের সভায় বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর উত্তরসূরি হিসেবে সাবেক সাংহাই পার্টির প্রধান লি’র নাম ঘোষণা করা হয়। তিনি গত বসন্তে দুই মাসের ভয়াবহ লকডাউন তত্ত্বাবধান করেন। খবর এএফপি’র।

শি জিনপিং সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার একদিন পরে ৬৩ বছর বয়সী লি কিয়াং প্রধানমন্ত্রী হিসাবে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ২ হাজার ৯শ’রও বেশি প্রতিনিধির প্রায় সকলের ভোট লাভ করেন।

লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার জন্য শির প্রস্তাব ১১ মার্চ সকালে পার্লামেন্টে পড়ে শোনানো হয়।
লকডাউন চলাকালে বাসিন্দাদের খাবার ও চিকিৎসা সেবা পেতে সমস্যা হওয়ার কারণে সাংহাই লকডাউন পরিচালনা করার পরে লি-এর উত্তরণ ইতোপূর্বে সন্দেহজনক বলে ঠেকেছিল।

গত শীতে শি’র শূন্য-কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও শি’র ব্যাপক প্রভাবের রেকর্ডের কারণেই সকল বাধা একদিকে ঠেলে দিয়ে তিনি চীনা রাজনীতিতে তার হাত শক্তিশালী করতে পারছেন ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে

লি কিয়াং চীনের নয়া প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট শি’র হাত আরো শক্তিশালী

আপডেট সময় ০৯:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩