ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই : অসীম কুমার উকিল এমপি

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আগামী ১১ মার্চ ময়মনসিংহ বিভাগীয় মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৮ মার্চ দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

অসীম কুমার উকিল আরও বলেন, বিভাগীয় সমাবেশ থেকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই ময়মনসিংহের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, জামালপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। তিনি আগামী ১১ মার্চ ময়মনিসংহ বিভাগীয় সমাবেশকে সর্বাত্বক সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফফর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।

বিশেষ বর্ধিত সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই : অসীম কুমার উকিল এমপি

আপডেট সময় ০৭:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩