ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

মাদারগঞ্জে গ্যাস কূপ খনন কাজের উদ্বোধন

গ্যাস কূপ খননের স্থান নির্ধারণ উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ-১ এই গ্যাস কূপ খননের স্থান নির্ধারণ করা হয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মির্জা আজম স্থান নির্ধারণী অনুষ্ঠানে বলেন, আগামী ডিসেম্বর মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে কূপ খনন শুরু করা হবে। দ্রুত প্রস্তুতি নেওয়া হচ্ছে কূপ খননের জন্য।

তিনি আশা প্রকাশ করেন, তেল-গ্যাসসহ অন্যান্য মূল্যবান প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রের পক্ষ থেকে উত্তোলন করে জনগণের প্রয়োজনে সেটা ব্যবহার করা হবে।

৩ মার্চ দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামে তেল-গ্যাস কূপ খননের স্থান নির্ধারণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, জামালপুর-১ গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প খুবই সম্ভাবনাময়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এরই মধ্যে দ্বিমাত্রিক জরিপ শেষ করেছে। এই ব্লক তিনটি তেল-গ্যাসের জন্য সম্ভাবনাময় বলে জানান তিনি।

তিনটি অনুসন্ধান কূপ খননের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কূপ খননের জন্য ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজল) মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পাঠানো হয়েছে। ডিপিপি পাস হওয়ার সাথে সাথে দ্রুত আনুসাঙ্গিক প্রস্তুতি নেওয়া হবে কূপ খননের জন্য ।

এসময় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুণ কুমার সাহা, বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম ও মির্জা গোলাম মওলা সোহেলসহ বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

মাদারগঞ্জে গ্যাস কূপ খনন কাজের উদ্বোধন

আপডেট সময় ০৮:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩