ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

উত্তর কোরিয়াকে অবশ্যই শস্য উৎপাদনের লক্ষ্য পূরণ করতে হবে : কিম

বাংলারচিঠিডটকম ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং উন ব্যর্থ না হয়ে শস্য উৎপাদনের লক্ষ্য অবশ্যই পূরণের বিষয়টি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

উত্তর কোরিয়ায় ভয়াবহ খাদ্য ঘাটতি চলছে, এ খবরের প্রেক্ষাপটে ২ মার্চ দেশটির সরকারি সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করে।

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ও পরামাণু শক্তি সম্পন্ন উত্তর কোরিয়া অব্যাহত অবরোধের আওতায় রয়েছে। দেশটি দীর্ঘ দিন ধরেই খাদ্য ঘাটতি মোকাবেলা করে আসছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’র খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বৈঠকের শেষ দিনে বুধবার কিম ব্যর্থ না হয়ে চলতি বছরের শস্য উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের জন্যে আন্তরিক আহ্বান জানান।

খবরে আরো বলা হয়, কিম তার বক্তব্যে দেশজুড়ে কৃষি উৎপাদন বাড়াতে শস্য খাতের দিকনির্দেশনার অস্থিরতা কাটিয়ে উঠার প্রতি মনোযোগ দেয়া এবং প্রতি হেক্টর জমিতে শস্য উৎপাদন বাড়ানোয় মনোনিবেশ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

কিম সোমবার কৃষি উৎপাদনের মৌলিক পরিবর্তনের ডাক দেয়ার পর সর্বশেষ এ সংবাদটি প্রকাশ করা হলো।

এদিকে দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া থেকে গত মাসে অনাহারে মৃত্যুর খবর পাওয়া গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়াকে অবশ্যই শস্য উৎপাদনের লক্ষ্য পূরণ করতে হবে : কিম

আপডেট সময় ০৩:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩