ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

স্বৈরাচার প্রতিরোধ দিবস : জাগরণের কবিতা পাঠ

সভাপতির বক্তব্য রাখেন স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপন কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘ভালোবাসার ফুল দিও শহীদেরও স্মরণে’ স্লোগানে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে জাগরণের কবিতা পাঠ, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় দয়াময়ী মোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করা হয়। এ উপলক্ষে স্বৈরাচার উদযাপন কমিটির আয়োজনে জাগরণের কবিতা পাঠ, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপন কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সৈয়দ তানভীর আহাম্মেদের সভাপতিত্বে কবিতা পাঠ ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, নাঈম রহমান, সন্তোষ কুমার রাজবর, সরস্বতী রাজবর, এস এম মেহেদী হাসান, লিটন কাদরী, নূর আলম খান সুজন, কামরুন্নাহার কাকলি, মো. সাইফুল ইসলাম, নাদিয়া রায়হান মিথুনসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি গণবিরোধী মজিদ খান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে রাজবন্দীদের মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্বৈরাচার এরশাদের পুলিশ বাহিনীর গুলিতে শহীদ হন জাফর, জয়নাল, আইয়ুব, মোজাম্মেল, কাঞ্চন ও শিশু দিপালী সাহা। গণআন্দোলনের সকল শহীদ ও লড়াকু যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাগরণের কবিতা পাঠ ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তাদের স্মরণ করেন স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপন কমিটি জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

স্বৈরাচার প্রতিরোধ দিবস : জাগরণের কবিতা পাঠ

আপডেট সময় ১০:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩