ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের কারাতে প্রতিযোগিতায় জামালপুর বিভাগীয় চ্যাম্পিয়ন

প্রশিক্ষক সাংবাদিক শোয়েব হোসেনের সাথে জামালপুর জেলা কারাতে দল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর বিভাগীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও ৫টি ইভেন্টে রানারআপ হয়ে দলগতভাবে জামালপুর জেলা চ্যাম্পিয়ন হয়েছে। ১১ ফেব্রুয়ারি সকালে ময়মনসিংহ জিমনেশিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা কারাতে প্রশিক্ষক সাংবাদিক শোয়েব হোসেন ও ম্যানেজার ফুয়াদ খন্দকার জানান, কুমিতে (ফাইট) তরুণ বিভাগে মাইনাস ৪৫ কেজি ওজন শ্রেণিতে জামালপুরের মনিরুজ্জামান কৌশিক চ্যাম্পিয়ন ও ময়মনসিংহের সামিন মাহতাদি রানারআপ; মাইনাস ৫০ কেজিতে জামালপুরের আরিফুল ইসলাম হৃদয় চ্যাম্পিয়ন ও তাওহীদ আজাদ রানারআপ, মাইনাস ৬০ কেজিতে ময়মনসিংহের জাওয়াদ সাজিদ চ্যাম্পিয়ন ও জামালপুরের সামিন ইয়াসার রানারআপ; মাইনাস ৬৭ কেজিতে ময়মনসিংহের সামাদ রহমান এবিন চ্যাম্পিয়ন ও জামালপুরের জাহিদ হাসান তামিম রানারআপ হয়।

প্রতিযোগিতায় জামালপুর জেলা কারাতে দল। ছবি: বাংলারচিঠিডটকম

এছাড়া কুমিতে (ফাইট) তরুণী বিভাগে মাইনাস ৪০ কেজি ওজন শ্রেণিতে ময়মনসিংহের তাসফিয়া ইসলাম তালুকদার চ্যাম্পিয়ন ও উনজিলা আক্তার রানারআপ; মাইনাস ৪৫ কেজিতে জামালপুরের সামিহা হোসেন নাওয়ার চ্যাম্পিয়ন ও ময়মনসিংহের রাবেয়া আক্তার রানারআপ; মাইনাস ৫০ কেজিতে ময়মনসিংহের ইন্দ্রেলা খান চ্যাম্পিয়ন ও জামালপুরের মিফতাহুল জান্নাত রুহি রানারআপ; মাইনাস ৫৫ কেজিতে ময়মনসিংহের তাকিয়া তাহসিন অতশি চ্যাম্পিয়ন ও রুবাইয়া আক্তার রুহি রানারআপ এবং প্লাস ৬৮ কেজিতে ময়মনসিংহের নুহা ইসলাম একক খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হয়।

এছাড়াও তরুণী একক কাতা বিভাগে জামালপুরের সামিহা হোসেন নাওয়ার চ্যাম্পিয়ন হয়। সবমিলিয়ে জামালপুর জেলা ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও ৫টি ইভেন্টে রানারআপ হয়ে দলীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন জামালপুর জেলা কারাতে দলের সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘শেখ কামাল ২য় যুব গেমসের চূড়ান্ত পর্বে জামালপুর জেলার কারাতে খেলোয়াড়দের ভালো ফলাফল অর্জনের জন্য প্রশিক্ষণসহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের কারাতে প্রতিযোগিতায় জামালপুর বিভাগীয় চ্যাম্পিয়ন

আপডেট সময় ১২:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩