ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

শেখ হাসিনার দৃঢ় ও সাহসী নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ : ধর্ম প্রতিমন্ত্রী

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত একটি বড় অর্জন। বিশ্বের বুকে আজ বাংলাদেশ মর্যাদার আসনে দাঁড়িয়েছে। গোটাবিশ্ব দেখেছে বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির ক্ষেত্রে শেখ হাসিনার ম্যাজিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও সাহসী নেতৃত্বের কারণেই বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি ৩ ফেব্রুয়ারি বিকালে জামালপুরের ইসলামপুরে কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অনেক দেশের অর্থনীতি চলে গেছে খাদের কিনারায়। তবে আশার কথা উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের গতি থমকে যায়নি, বরং অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। শত প্রতিবন্ধকতা মোকাবিলা করে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনিই বাংলাদেশকে বদলে দিয়েছেন। ‘রূপকল্প-২১’ বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নপূরণ।

কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন মাস্টারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, আব্দুল নাছের চৌধুরী চার্লেছ, অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান লিংকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার দৃঢ় ও সাহসী নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩