ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত

উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে উন্নয়ন সংঘ (ইউএস)এর ‘মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস)’ কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চারদিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ ১৯ জানুয়ারি শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উন্নয়ন সংঘ (ইউএস) এর মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও সিডস কর্মসূচির ফোকাল পারসন জাহাঙ্গীর সেলিম।

সিডস কর্মসূচির দেওয়ানগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, কর্মসূচি ব্যবস্থাপক মো. সামসুদ্দিন, উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান প্রমুখ।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থার সিডস কর্মসূচির কর্মকর্তা (শিক্ষা) সায়েদুল ইসলাম। প্রশিক্ষণে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ২০ জন শিক্ষক অংশ নিয়েছেন।

জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে কর্মএলাকার ৫ বছর বয়সী ছেলে-মেয়েদের এ শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সরকারি কারিকুলাম অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। উন্নয়ন সংঘ (ইউএস) এর সিডস কর্মসূচির আওতায় শিক্ষক নিয়োগ করে এদের শিক্ষাদান করা হয়। ইতিমধ্যেই এর সুফল পাওয়া গেছে বলে সংস্থা সূত্র জানায়।

সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ (ইউএস) কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবিকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার আড়াই হাজার পরিবার সরাসরি উপকার ভোগ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত

আপডেট সময় ০৫:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩