ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আন্তর্জাতিক অভিবাসী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক শ্রাবস্তী রায়সহ অন্যান্য অতিথিবৃন্দ।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘থাকবো ভালো রাখবো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে যথাযথ গুরুত্বের সাথে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার, জামালপুর কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন খান, ইসলামিক ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক ওবায়দুল্লাহ আল মাসুম প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রবাসী কর্মীর ১৬ জন সন্তানের মাঝে দুই লাখ ৪০ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া বিপুল পরিমাণ রেমিটেন্স আনায় ইসলামিক ব্যাংক এবং সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে প্রবাসী কর্মী হুমায়ুন কবীর ও সাজেদা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১ সালে ৫ হাজার এবং ২০২২ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত ২২ হাজার ১৪৪ জন লোককে বৈধভাবে বিদেশে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আপডেট সময় ০৮:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২