ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

করোনাকালীন বিশেষ অনুদান পেলেন জামালপুরের ৮০ জন খেলোয়াড়

করোনাকালীন অনুদানের আর্থিক সহকায়তার চেক তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

করোনাকালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলার বিভিন্ন ইভেন্টের ৮০ জন খেলোয়াড়ের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের করোনাকালীন বিশেষ অনুদানের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। ১২ ডিসেম্বর বিকেলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর্থিক সহায়তার চেক প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আ ফ ম জাফর ইকবাল জাফু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাসিনা আকাশ প্রমুখ।

করোনাকালীন অনুদানের আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের করোনাকালীন বিশেষ অনুদানের চেক প্রদান করেন। জামালপুর জেলাধীন ফুটবল, হ্যান্ডবল, ক্রিকেট, ভলিবল, অ্যাথলেটসসহ বিভিন্ন ইভেন্টের ৮০ জন খেলোয়াড়ের মধ্যে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে করোনাকালীন বিশেষ অনুদানের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

করোনাকালীন বিশেষ অনুদান পেলেন জামালপুরের ৮০ জন খেলোয়াড়

আপডেট সময় ০৮:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২